দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্য ইসরায়েলে আরও একবার ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক সম্পত্তি ক্ষতি এবং আহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের চ্যানেল ১২ প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ও শারন অঞ্চলে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র পতনের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে একটি গাড়ি আগুনে পুড়ে ধোঁয়ায় ঢেকে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা জানায়, তেল আবিবে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী শারপেল আঘাত পেয়েছেন।
সূত্র: আল জাজিরা
এমএস/